1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন গ্রেফতার ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার।

৬১ ভরি স্বর্ণাংকার ও নগদ ৭ লক্ষাধিক টাকাসহ ৩৬ জন সিঁদেল চোরকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ

মো:খাইরুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩২২ Time View

আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ সিঁধেল চোর চক্রের ৩৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একাধিক টিম।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) বলেন, ঈদের আগে ও পরে ঢাকা মহানগরীতে কয়েকটি সিঁদেল চুরির ঘটনা ঘটে। এ সংক্রান্তে রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি অভিযোগ দায়ের করা হয়। এরপর অজ্ঞাতনামা চোরদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু করে ডিবি’র প্রতিটি বিভাগ। অভিযানে ৩৬ জন গ্রিল কাটা চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি বলেন, গত ০৮ এপ্রিল ২৪ ওয়ারী থানায় একটি মামলা রুজু হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ মার্চ হতে ০৭ এপ্রিল যে কোন সময় ওয়ারীর অভয়দাস লেনের একটি বাড়ির ২য় তলার ফাঁকা বাসার গ্রিল কেটে প্রবেশ করে ৩৩.৫ ভরি স্বর্ণালংকার ও ৩০০ ডলার চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। ক্ল’লেস এই চুরির মামলাটি রুজু হওয়ার পর মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা ওয়ারী জোনাল টিমে হস্তান্তর করা হয়। টিম লিডার মোঃ ইলিয়াছ হোসেন, পিপিএম-সেবা এর নেতৃত্বে ওয়ারী জোনাল টিমের সদস্যরা ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গুপ্তচরের মাধ্যমে টানা বেশ কয়েকদিন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চোরদের সনাক্ত করতে সক্ষম হয়। এরপর বাগেরহাটের মংলা থানার পশুর নদী এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী মোঃ মোবারক ওরফে মগাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর মোবারকের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালংকার বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবির ধারাবাহিক অভিযানে নেত্রকোনা জেলা থেকে মোঃ রাকিব মিয়াকে চোরাইকৃত স্বর্ণালংকার বিক্রির ৪০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন বলেন, গ্রেফতারকৃতরা ঘটনার দিন হেক্সো ব্লেড দিয়ে বাসার বেডরুমের পিছনের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্বর্ণলংকার ও ডলার চুরি করে। চোরাইকৃত স্বর্ণগুলো মোবারক ও রাকিব বিভিন্ন সময়ে চুরি করে এনে টিকাটুলির হুমায়ুন সাহেবের গলির স্বর্ণ ব্যবসায়ী মোঃ শেখ ফরিদের নিকট ৫ লক্ষ ৬৭ হাজার টাকায় বিক্রি করে। উক্ত স্বর্ণালংকার ও ডলার বিক্রির টাকা দিয়ে মোবারক ও রাকিব তাদের আরো আটজন বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে যায় এবং নেশা করে। মোবারক তার গার্লফ্রেন্ডকে একটি মোবাইল ফোন গিফট করে। মোঃ শেখ ফরিদ স্বর্ণ ব্যবসার আড়ালে চোরাই স্বর্ণ কেনা-বেচার সাথে জড়িত। অভিযুক্ত শেখ ফরিদকে গ্রেফতারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তার ভাড়াটিয়া বাসা থেকে চোরাইকৃত স্বর্ণালংকারের গলিত ২০ ভরি ওজনের একটি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। উক্ত মামলাটি তদন্তকালে আরো দুজন পেশাদার চোর মোঃ ডালিম ও মোঃ সাদ্দাম হোসেন বনিকে চুরিতে ব্যবহৃত হেক্সোব্লেড ও ড্রিল মেশিনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে একাধিক চুরি মামলাসহ মাদক মামলা রয়েছে।
তিনি বলেন, ধানমন্ডির একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখে ধানমন্ডি মডেল থানায় অপর একটি মামলা রুজু হয়। উক্ত ঘটনায় চোরেরা ৪১ ভরি ও নগদ ৩৭ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়া যায়।
তিনি আরো বলেন, মামলা তদন্তের সময় গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম গোয়েন্দা অনুসন্ধান ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। এরপর গত ২৬ এপ্রিল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে ঢাকাসহ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত ৪১ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ সাত লক্ষ টাকা ও চুরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
এছাড়াও, সিঁদেল চোরদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ ১৪ জন, ডিবি-লালবাগ বিভাগ ৩ জন, ডিবি-গুলশান বিভাগ ৩ জন ও ডিবি-মিরপুর বিভাগ ২ জন সিঁদেল চোরকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) বলেন, রাজধানীর যেখানেই চুরির ঘটনা ঘটবে তাৎক্ষণিক ডিবি পুলিশ সে সকল ঘটনা তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারে যথাযথ পদক্ষেপ নেবে। যদি এ ধরনের কোন তথ্য কারো কাছে থাকে তাহলে নিকটবর্তী থানায় মামলা রুজু করে বিষয়টি গোয়েন্দা বিভাগকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং