1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

পেশাদার চোর চক্রের ৭ সদস্য চকবাজার থানা পুলিশ কর্তৃক গ্রেফতার

মো:খাইরুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ Time View

আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহাবুব উজ জামান পিপিএম।
ঈদের মাস দুয়েক আগে জামিনে এসে ফাঁকা বাসায় চুরির অভিযোগে পেশাদার চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির চকবাজার মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মিরাজ হোসেন, মোঃ মামুন, মোঃ সায়মন, অমিত হাসান ইয়াসিন, বরুন, হাসিনা বেগম এবং জামিলা খাতুন হ্যাপি।
গতকাল শনিবার (২০ এপ্রিল ২০২৪খ্রি.) চকবাজারের ইসলামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে চকবাজার মডেল থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে গলানো স্বর্ণসহ বেশকিছু চোরাই স্বর্ণালংকার ও একটি মুঠোফোন উদ্ধার করে থানা পুলিশ।
তিনি বলেন, গত ৯ এপ্রিল পূর্ব ইসলামবাগের এক ব্যক্তি ঈদ উৎযাপনের জন্য সপরিবারে গ্রামের বাড়ি লালমনিরহাট যান। ১২ এপ্রিল বাসায় এসে হেজবল্টের লক ভাঙ্গা দেখতে পান। তখন বাড়িওয়ালা এবং অন্যান্য ভাড়াটিয়াসহ ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে দেখে যে, সকল রুম এলোমেলো। স্টিলের আলমারির তালা ভাঙ্গা। এ ঘটনায় ভাড়াটিয়া মোঃ হাফিজুল ইসলামের নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগের প্রেক্ষিতে চকবাজার মডেল থানায় একটি মামলা রুজু হয়।
উপ-পুলিশ কমিশনার আরও বলেন, মামলা রুজুর পরপরই বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে ঘটনার সাথে জড়িত এই সাতজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ততথ্য সম্পর্কে মাহাবুব উজ জামান বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে কারো কারোর বিরুদ্ধে ৪৭টি পর্যন্ত চুরি মামলা আছে। এরা চুরির আগে এলাকায় ঘুরে ঘুরে রেকি করে। এরপর একবাসায় বসে চুরির প্লান করে। তারপর সময় ও সুযোগ বুঝে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান গেজেট চুরি করে। চোরাই স্বর্ণ তাঁতিবাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর নিকট বিক্রি করে। তিনি সাথে সাথে সেগুলো গলিয়ে ফেলে। তাকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বততম কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং