Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

বনশ্রী স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৬

By সাপ্তাহিক একুশে নিউজ
March 31, 2024 2 Min Read
0

বনশ্রী স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-রিপন খান ওরফে জাফর, সোহেল খান, মোঃ নজরুল ইসলাম, মোঃ জুয়েল ইসলাম ও ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে গ্রেফতার করা হয় মোঃ তারেক হাসান ও মোঃ তালহা নামের আরও দুইজনকে।
অভিযানে নেতৃত্ব দেওয়া রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মাওলা পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারের বরাত দিয়ে তিনি জানান, গত ১৯ মার্চ দিবাগত রাত ০২:৪০ থেকে ০২:৫৭ এর মধ্যে একদল ডাকাত বনশ্রীর বি ব্লকে স্বপ্ন সুপার শপে গার্ডদের গুরুতর আহত করে তালা কেটে বিদেশি ব্রান্ডের বিভিন্ন পারফিউম শ্যাম্পুসহ দুই বস্তা কসমেটিকস নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২০ মার্চ থানায় একটি মামলা রুজু হয়।
তিনি বলেন, ঘটনার পরপরই তার নেতৃত্বে একটি চৌকস টিম সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে রিপন খান ওরফে জাফর নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ডের আশা কসমেটিকস ও গোপালগঞ্জের একটি কসমেটিকসের দোকান থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, পরবর্তী সময়ে বাগেরহাটের ফকিরহাট এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয় ডাকাত দলের অন্য সদস্য সোহেল খান, মোঃ নজরুল ইসলাম ও মোঃ জুয়েল ইসলামকে। আর সেখান থেকে উদ্ধার করা হয় স্বপ্ন সুপার শপে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, ১টি ধারালো চাপাতি, ১টি কাটার মেশিন ও ১টি লোহার রড।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ততথ্য সম্পর্কে পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা প্রতিবার পিকআপের নাম্বার প্লেট পরিবর্তন করে দস্যুতা বা ডাকাতি করতে যায়। তাদের সরদার রিপন খান ওরফে জাফরের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, বগুড়া, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও বরিশালসহ বিভিন্ন থানায় ডাকাতি, খুনসহ ডাকাতি ও দস্যুতার ২২টি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সরদার রিপন খান ওরফে জাফরের নেতৃত্বে গ্রেফতারকৃতরা ডিএমপির কাফরুল, বাড্ডা, শেরে বাংলানগর থানাসহ ফরিদপুর জেলার কোতয়ালী এবং নীলফামারী জেলা সৈয়দপুরে স্বপ্নের একাধিক সুপার শপে চুরি ও ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে-স্পীকার

Next

ডিএমপির মোহাম্মদপুরে শেকলে বেঁধে ধর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-৪

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d