1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে____স্পীকার ঢাকা, ০৪ জুন, ২০২৬ খ্রি: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের

পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীতে মতবিনিময়

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩০২ Time View

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রী হয়রানি বন্ধ এবং ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন) মো: মাসুদুর রহমান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) মধুসূদন দাস এবং সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ডেমরা জোন) মো: ওহিদুজ্জামান মোল্লা। সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) জাকির হোসাইন পিপিএম।
সভায় অজ্ঞান, মলম ও বমি পার্টি থেকে সর্তক থাকা ও যাত্রীদের সচেতন করা, রাস্তায় গাড়ি পার্কিং করে বা মালামাল রেখে যানজট সৃষ্টি না করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না রাখা ও আসনের বেশি টিকিট বিক্রি না করা, নিজেদের কাউন্টারের সামনে কোন দোকান বা ভ্যান থাকতে না দেওয়া, চুরি, ছিনতাই ও প্রতারণা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, ঈদে যাতায়াতের পূর্বে গাড়িগুলো চেক করে নেওয়া এবং পুরাতন গাড়ি মেরামত করে না চালানো, নিজ এরিয়ায় সিসি ক্যামেরা রাখা, ভোরে বাস থেকে যাত্রী নামলে কাউন্টারে থাকার পরামর্শ দেওয়া, হট লাইন সার্ভিস না রাখা ও টিকিট কালোবাজারি করতে না দেওয়া এবং যে কোন প্রয়োজনে নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ছাড়াও যাত্রাবাড়ী বাস টার্মিনালের শ্যামলী, হানিফ, সেন্টমার্টিন, গোল্ডেন লাইনসহ আন্তঃজেলার বিভিন্ন রুটের বাস সার্ভিসের কাউন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং