1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব‍্যারেজ নির্মানে বিনিয়োগ সহ স্বাস্থ্য, শিক্ষা,পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পীকারের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য-স্পীকার ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন ছিনতাইকারী গ্রেফতার করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত; গ্রেফতার দুই ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জন গ্রেফতার পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা

ডিএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩১৩ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আন্তঃবিভাগ (নারী ও পুরুষ) ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপি ব্যাডমিন্টন টিম উপ-কমিটির আয়োজনে ১১ মার্চ গতকাল সোমবার সন্ধ্যায় ডিবি কম্পাউন্ডে ব্যাডমিন্টন ইনডোরে এই টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএ-বার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজয়ী ও খেলায় অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, খেলাধূলার অনেক ইতিবাচক দিক রয়েছে। যা শারীরিক ও মানসিকভাবে মনকে প্রফুল্ল রাখে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে ব্যাডমিন্টন খেলা অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন তিনি।
এ ধরণের সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বারকে ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।
৬ মার্চ শুরু হওয়া আন্তঃবিভাগ এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নারী ও পুরুষ সদস্যের মোট ৪৪টি দল অংশগ্রহণ করে। যার মধ্যে ইন্সপেক্টর থেকে তদুর্ধ্ব (পুরুষ) ১৫টি, কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর (পুরুষ) ১৯টি, ইন্সপেক্টর থেকে তদুর্ধ্ব (নারী) ৬টি এবং কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর (নারী) ৪টি দল।
ডাবলসে অনুষ্ঠিত এই চূড়ান্ত প্রতিযোগিতায় ইন্সপেক্টর থেকে তদুর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার ও ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম। নারী কর্মকর্তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) কাজী মাকসুদা লিমা পিপিএম-বার ও ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন।
কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর (পুরুষ) দের চ্যাম্পিয়ন হয়েছেন পিওএম-দক্ষিণ বিভাগের কনস্টেবল মোঃ সিফাত ও মোঃ আজম উদ্দিন। আর নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের নারী কনস্টেবল রাবেয়া ও সামিয়া।
ডিএমপির এই আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট চূড়ান্ত প্রতিযোগিতায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং