1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

স্পীকারের সাথে ঢাকায় কর্মরত বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের সাক্ষাৎ

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ Time View

আজ ০৪ ফেব্রুয়ারি-২৪ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ঢাকায় কর্মরত ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, ফাও, বিমসটেক, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইডেন,অষ্ট্রেলিয়া, চীন ও ভারতের মিশন প্রধানগণের স্পাউজরা সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদের গঠণ শৈলী ও জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্যশৈলী সম্পন্ন স্থাপনা। বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এই ভবনের মূল স্থপতি। তিনি বলেন, সংসদ ভবনের মূল নকশা ঠিক রেখে সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ করা হয়।
স্পীকার বলেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দল সরকার গঠন করেছে এবং দ্বাদশ সংসদের কার্যক্রম সবেমাত্র শুরু হয়েছে। তিনি বলেন, প্রতিবছর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদ সদস্যরা আলোচনা করেন।
তিনি বলেন, বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের সংগঠন ফোসা একটি অন্যন্য সংগঠন। এই সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।
তিনি এসময় জাতীয় সংসদ ভবন পরিদর্শনের জন্য বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের ধন্যবাদ জানান।
এরপূর্বে বিদেশি মিশন প্রধানগণের স্পাউজরা সংসদের গোল চত্ত্বর, লাইব্রেরি, অধিবেশন কক্ষ এবং নর্থ প্লাজা ঘুরে দেখেন। এসময় তারা সংসদের গঠন শৈলীর প্রশংসা করেন।
বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের সংগঠন ফোসা’র ৪৬ জন সদস্যসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং