Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

জাতীয়নিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনরাজনীতিসারা দেশ

সাধারণ মানুষের কল্যাণে নব-নির্বাচিত সংসদ সদস্যদের কাজ করতে হবে-চীফ হুইপ

By সাপ্তাহিক একুশে নিউজ
January 29, 2024 1 Min Read
0

আজ ২৯ জানুয়ারি-২৪ বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। জনগণের প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কল্যাণে নব-নির্বাচিত সংসদ সদস্যদের কাজ করতে হবে। কেননা, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমেই সংসদ সদস্যগণ কাজ করার সুযোগ পেয়েছেন।
সংসদ ভবনস্থ শপথ কক্ষে ‘দ্বাদশ জাতীয় সংসদে নব-নির্বাচিত সংসদ সদস্যগণের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মসূচি’-র দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চীফ হুইপ আজ এসব কথা বলেন।
চীফ হুইপ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন স্বাধীন ভূ-খণ্ড ও অনন্য একটি সংবিধান। সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয় সংসদ। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সংসদ সদস্যগণের উল্লেখযোগ্য কাজ।
আইটি বিষয়ক সেশন গ্রহণকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন শেষে স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে। তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। স্মার্ট সংসদ গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবু এমপি উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

জনগণের প্রতিনিধি হিসেবে তাদের প্রত্যাশা পূরণ ও কল্যাণে নব-নির্বাচিত সংসদ সদস্যদের কাজ করতে হবে– স্পীকার

Next

১০০ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ গ্রেফতার-১:-ডিবি মতিঝিল

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d