1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৯ Time View

আজ ২৩ জানুয়ারি-২৪
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা এসডিজি, ইউএনডিপি’র সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মকান্ড নির্ধারণ, ইউএনডিপি’র সাথে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকান্ড, জাতীয় সংসদের অধিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপি জাতীয় সংসদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, ইউএনডিপি’র সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মকান্ড নির্ধারণ করা যেতে পারে।
স্পীকার বলেন, ইউএনডিপিকে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির সাথে সমন্বয় করে সকল কর্মকান্ড পরিচালনা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ পার্লামেন্টের সাথে ইউএনডিপি’র চলমান কার্যক্রম এবং সহযোগিতামূলক প্রচেষ্টার নতুন সুযোগ অন্বেষণ করতে হবে।
বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। তিনি বলেন, ইউএনডিপি’র সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় তিনি স্পীকারকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এবং পুনরায় স্পীকার হিসেবে মনোনীত হওয়ার জন্য অভিনন্দন জানান। এসময় ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং সংসদ বিষয়ক ফোকাল পয়েন্ট মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং