1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পীকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৬২৮ Time View

আজ ১০ জানুয়ারি, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় স্পীকার, সংসদ নেতা, ডেপুটি স্পীকার, সংসদ উপনেতা, চীফ হুইপ ও সংসদীয় দলের সেক্রেটারি পদসমূহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি চতুর্থবারের মতো পুনরায় জাতীয় সংসদের স্পীকার হিসেবে মনোনীত হয়েছেন। এই নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পীকার হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এই নিয়ে টানা চতুর্থ এবং পঞ্চমবারের মতো ‘সংসদ নেতা’ নির্বাচিত হয়েছেন তিনি।
একাদশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপিকে পুনরায় দ্বাদশ সংসদের ‘সংসদ উপনেতা’ হিসেবে মনোনীত হয়েছেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি পুনরায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত হয়েছেন।
দ্বিতীয়বারের মতো সরকারি দলের চীফ হুইপ এবং তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নূর ই আলম চৌধুরী এমপি মনোনীত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং