1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সারাদেশে সকল জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে-আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৫ Time View

গতকাল রোববার সকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
ঢাকা মহানগরসহ সারাদেশের সকল জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল রোববার সকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
আইজিপি বলেন, সারাদেশে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য সংখ্যক লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে আমরা ভোটারদের উপস্থিতির খবর পাচ্ছি এবং আশা করছি সকল ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন এ নিশ্চয়তা আমরা দিচ্ছি। এরপরও যদি কেউ কোন বাধার সম্মুখীন হন, ভোটাধিকার প্রয়োগ করতে কোন অসুবিধার সম্মুখীন হন বা কোন নাশকতামূলক কর্মকাণ্ড গোচরীভূত হয় তাহলে নিকটস্থ পুলিশ ইউনিট অথবা ৯৯৯-এ যোগাযোগ করুন। বিভিন্ন টিম আপনাদের সহায়তার জন্য প্রস্তুত আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি আরো বলেন, ভোটকেন্দ্রগুলোকে একে একে গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র হিসেবে ভাগ করেছি। কিছু গুরুত্বপূর্ণ ও কিছু স্বাভাবিক আছে কিন্তু সব জায়গাতেই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাঝে মাঝে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করার সাহস পাচ্ছে না। যদি কেউ এর আগে কোন তথ্য আমাদেরকে দিতে পারেন তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং