1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ডিএমপি কমিশনারের অনন্য উদ্যোগে রাজারবাগে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৬ Time View

ফোর্সের কল্যাণে নিবেদিত ও মানবিক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর অনন্য উদ্যোগে রাজারবাগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ।
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে পিঠার একটি বিশেষ স্থান রয়েছে। অগ্রহায়ণ শেষে যখন শীত আসে তখন বাংলাদেশের সকল এলাকায় নতুন ধানের পিঠা তৈরির রেওয়াজ আছে। অনেক এলাকায় পিঠা উৎসবেরও আয়োজন করা হয়। আমরা যারা পুলিশে চাকরি করি, আমাদের এই উৎসব করা হয়ে ওঠে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য মিলে আমরা একটি পরিবার। তাই এই পরিবারের পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
আসন্ন নির্বাচন উপলক্ষে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিয়েছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা সেই দায়িত্ব পালন করব। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা কাজ করবো।
পিঠা উৎসব শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফোর্সদের উদ্বুদ্ধ করতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
পিঠা উৎসবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার; উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং