1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪২০ Time View

আজ ০৪ ডিসেম্বর-২৩
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।
উল্লেখ্য যে, ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে নয় (০৯) জন প্রার্থীর মধ্যে চার (০৪) জনের ম‌নোনয়ন পত্র বাতিল, এক (১) জনের স্থগিত এবং স্পীকারসহ ৪ জনের মনোনয়ন পত্র বৈধ হ‌য়ে‌ছে।
বৈধ সংসদ সদস্য প্রার্থীরা হ‌লেন, আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী (নৌকা), জাতীয় পা‌র্টির নূর আলম যাদু মিয়া (লাঙ্গল), ন‌্যাশনাল পিপলস্ পা‌র্টির হুমায়ুন ইজাজ (আম) এবং কল‌্যাণ পা‌র্টির জাকারিয়া হোসেন।
যাদের মনোনয়ন পত্র বা‌তিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী ‌সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী। তাদের ১% ভোটারের স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল করেছেন রিটা‌র্নিং কর্মকর্তা। এ দিকে তৃণমূল বিএন‌পি’র প্রার্থী ইকবাল হোসেন লিপ্ত মামলার তথ্য গোপন করায় এবং অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো: মাহবুল আলম ফরম সঠিকভাবে পুরন না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। জাকের পা‌র্টির প্রার্থী বেদারুল ইসলাম আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার প্রার্থীতা স্থগিত ক‌রে‌ছেন রিটা‌র্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং