Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধজাতীয়নিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদন

নিরুদ্দেশ মাসুদ আলমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল-ডিবি প্রধান

By সাপ্তাহিক একুশে নিউজ
December 2, 2023 2 Min Read
0

আজ শনিবার স্পেশাল ব্রাঞ্চের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা-লালবাগ বিভাগের স্পেশাল অপারেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে আব্দুল গনি রোডের রেল ভবনের সামনে থেকে মাসুদ আলমকে উদ্ধার করা হয়।
ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুল ও সিটি কলেজ থেকে পাস করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হতে বিবিএ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ করা নিরুদ্দেশ মাসুদ আলমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগ।
গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।।
তিনি বলেন, ২০২২ সালের ২৫ জুলাই মাসুদ আলম ইন্দিরা রোডের নিজ বাসা থেকে নিরুদ্দেশ হন। তার খোঁজ না পেয়ে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। যার নাম্বার ২২২১। বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশ কাজ করছিলো। দীর্ঘ সময় সন্তানের কোন খবর না পেয়ে তার বৃদ্ধ মা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। আর বাবা প্রায় অন্ধ।
তিনি আরো বলেন, স্কয়ার হাসপাতাল, আড়ং ও বাংলালিংকে চাকরি করা উচ্চ শিক্ষিত এ যুবককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। দীর্ঘ এসময় আলোর নিচে অন্ধকার হয়ে তিনি সাংবাদিক ও পুলিশের চোখের আড়ালে থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় হোটেল বয় হিসেবে কাজ করেছেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি মাজার ও মন্দির থেকে খাবার সংগ্রহ করে খেয়েছেন। কখনো রাজধানীর ইত্তেফাক অফিসের নিচে আবার কখনো বিভিন্ন ফুটপাতে মশা-মাছির সাথে জীবন-যাপন করেছেন।
তিনি বলেন, জঙ্গিবাদ, মাদক ব্যবসা অথবা অন্য কোন অন্তর্ঘাতমূলক কাজে জড়িয়ে নিরুদ্দেশ হতে পারে মাসুদ আলম এই আশঙ্কা নিয়ে তাকে খুঁজছিলো অনেক সংস্থা। আজ শনিবার স্পেশাল ব্রাঞ্চের তথ্যের ভিত্তিতে আব্দুল গনি রোডের রেল ভবনের সামনে থেকে তাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাবা, বোন ও ভগ্নিপতি সাংবাদিক রাকিব খানের কাছে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর তাকে ফিরে পেয়ে তার পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়ে। গোয়েন্দা পুলিশের এমন মানবিক কাজে খুশি হয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদের ভাষা যেন এক হয়ে তাদের চোখের অশ্রু হয়ে বেড়িয়ে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২:-উত্তরা ডিবি

Next

এদেশের বঞ্চিত মানুষকে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল দর্শন-স্পীকার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d