1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

উন্নয়নের নৌকায় বিশ্বসেরা অলরাউন্ডার

স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৫১৭ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় ওয়ান ডে দলের অধিনায়ক সাকিব আল হাসান।
গত রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। এবারের নির্বাচনে বড় চমকের নাম জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।
গতকাল সোমবার সন্ধ্যায় সাকিব আল হাসানের বনানীর বাসভবনে ঢাকার বুকে একখণ্ড মাগুরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সংগঠনটি । ঢাকার বুকে একখণ্ড মাগুরার সভাপতি মির্জা সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলামের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক এর এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, জননেত্রী মাননীয় শেখ হাসিনা আমাকে মাগুরাবাসীর সেবা করার জন্য মনোনয়ন দিয়েছেন। আমি মাগুরাবাসীর দোয়া ও ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসাবে মাগুরা কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন ও আগামী সাত তারিখে নৌকা মার্কায় ভোট দিবেন আমি সবার কাছে দোয়া প্রার্থী।
অন্যদিকে মাগুরা ১ আসন থেকে মনোনয়ন না পেয়ে সাইফুজ্জামান শেখর বলেন, জননেত্রী শেখ হাসিনা নৌকা পাঁচ বছর আমাকে দিয়েছিল আমি আমার সাধ্যমতন চেষ্টা করেছি মাগুরাবাসীর কল্যাণে কাজ করার জন্য। এখন জননেত্রী মনে করেছেন সাকিব আল হাসান কে নৌকা দিলে মাগুরাবাসী আরো অনেক কিছু পাবে। তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের টিভি লাইভ প্রোগ্রামে এসে সাকিবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সকল নেতাকর্মীকে সাকিব আল হাসানের হাতে নৌকা মার্কায় কাজ করার জন্য বিনীত অনুরোধ করেন। তিনি আরোও বলেন, সাকিব আমার ছোট ভাই আমাদের আত্মীয়,মাগুরার সন্তান,বিশ্বসেরা অলরাউন্ডার কে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমিও তার সাথে আছি থাকবো ও কাজ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং