1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

গণপরিবহনে আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না-ডিএমপি কমিশনার

বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৩৬ Time View

আজ মঙ্গলবার-২৩ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনায় আহত পরিবহন শ্রমিক ও যাত্রীদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত ২৮ অক্টোবর একটি রাজনৈতিক দলের কর্মসূচি ও তৎপরবর্তী বর্ধিত হরতাল-অবরোধের নামে গণপরিবহনে আগুন দিয়ে মানুষ হত্যা কিংবা হত্যার চেষ্টায় জড়িতদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
তিনি বলেন,আপনারা দেখেছেন ‘অবরোধ কর্মসূচিতে নৃশংসভাবে মানুষকে কিভাবে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে নাঈম নামে একজন পরিবহন শ্রমিককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়েছে। আহতদের অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখানে যেসব পরিবহন শ্রমিকরা চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারেও তিনি মন্তব্য করেন।’
নৃশংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সকল প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতোমধ্যেই গণপরিবহনে আগুন দেওয়ার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হাতে-নাতে ১৩ জনকে গ্রেফতার করেছে এবং অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত পরবর্তীতে আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যারাই এ কর্মকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন কোনও অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান ডিএমপি কমিশনার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘অবরোধ কিংবা যেকোন পরিস্থিতিতেই ডিএমপির ক্রাইম, গোয়েন্দা ও ট্রাফিকসহ অন্যান্য সকল ইউনিট সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। মালিক-শ্রমিকরা আমাদের সঙ্গে রয়েছেন। এরপরও যে চোরাগোপ্তা হামলাগুলো হচ্ছে, তা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে’।
ডিএমপি কমিশনার বলেন, যেসব স্থান থেকে বাসে যাত্রী ওঠানামা করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, বিভিন্ন চেকপোস্টে বাস থামিয়ে বাসের ভেতরে চেক করা হচ্ছে। গাড়ি যেনো যত্রতত্র ফেলে না রাখে, সেই ব্যাপারে ড্রাইভার কিংবা হেলপারদেরকে আরও সচেতন হতে হবে। এসব হামলা প্রতিরোধে আমাদের পুলিশের সব ইউনিট কাজ করছে।
তফসিল সংক্রান্তে পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে। আমরা দেখেছি, এর আগে অনেক আন্দোলন-হরতালের নামে সহিংসতা করা হয়েছে। যে ধরনের সমস্যাই আসুক, যে আন্দোলনই আসুক; এসব মোকাবিলা করার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে’।
এসময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং