1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ডিটেকটিভ-এর সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত

বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৮৮ Time View

বাংলাদেশ পুলিশের একমাত্র মুখপত্র মাসিক ডিটেকটিভ-এর সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিটেকটিভের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম-এর সভাপতিত্বে গতকাল রোববার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপি’স মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিটেকটিভের প্রধান সম্পাদক ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), ডিটেকটিভের সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-সহ পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় ডিটেকটিভের ইতিহাস তুলে ধরে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের ভালো অর্জন ডিটেকটিভ ম্যাগাজিনে প্রকাশের ব্যবস্থা করতে হবে। যা পুলিশের বিভিন্ন ধরনের পদক বিপিএম ও পিপিএম প্রদানের ক্ষেত্রে সোর্স হিসেবে কাজ করবে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সবচেয়ে ভালো অর্জনগুলো প্রচারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এই মাসিক প্রকাশনার আয় বাড়াতে হবে।
প্রসঙ্গত, ‘ডিটেকটিভ’ বাংলাদেশ পুলিশের একটি নিজস্ব মাসিক প্রকাশনা। এই মাসিক ম্যাগাজিনে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, অতিরিক্ত আইজিপিগণের কার্যক্রম; বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের বিস্তারিত তথ্য এবং পুলিশের সেবামূলক ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতিবেদন; রেঞ্জ, মেট্রোপলিটন ও অন্যান্য ইউনিটের কার্যক্রমের খবর, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা, পুলিশের বিভিন্ন ইভেন্টের সংবাদ ও সরকারের উন্নয়নমূলক কার্যক্রম, গোয়েন্দা গল্পের অনুবাদ, প্রযুক্তি, সাংবাদিক ও সাহিত্যিকদের লেখা এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। জনপ্রিয় এই ‘ডিটেকটিভ’ ম্যাগাজিনটি ৬৫ বছর ধরে প্রকাশিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং