1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৮

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৮৮ Time View

বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- শুভ, মোঃ ফরিদুল ইসলাম ওরফে ফরিদ, সালমান, মিরাজ ওরফে আবুল কালাম, মোঃ হাসনুজ্জামান ওরফে দুখু মিয়া, আজমত আলী, রুবেল মিয়া ও মোঃ আল আমিন ওরফে মাহিম। এসময় তাদের হেফাজত থেকে পাঁচটি চাকু ও তিনটি লোহার রড উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ৯:১৫ টায় উত্তরা পশ্চিম থানার আরএসআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কতিপয় লোক উত্তরা পশ্চিম থানার ৯নং সেক্টরের আরএসআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচটি চাকু ও তিনটি লোহার রডসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ডাকাত দলের সদস্য। গ্রেফতারকৃত মোঃ ফরিদুল ইসলাম ওরফে ফরিদ, সালমান ও মিরাজ ওরফে আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং