1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

লেদ কারখানায় বানানো হতো আগ্নেয়াস্ত্র, ঢাকা জেলা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫২ Time View

স্টাফ রিপোর্টার:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় লেদ কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ।
গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালীগঞ্জ এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. রিপন হোসেন (৩৫) ও মো. শাহিন (২৭)। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি দেশি রিভলবার।
ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অস্ত্র তৈরি ও হেফাজতে রাখার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আসামিরা।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানান, তিন বছর ধরে লেদ কারখানার আড়ালে দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করে বিক্রি করে আসছেন তাঁরা।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং