1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, বদলি এনামুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪২২ Time View
লিটন দাস ও এনামুল হক বিজয়ের ফাইল ছবি

শুরুতে শোনা গিয়েছিল প্রথম ম্যাচ খেলা হবে না লিটন দাসের। বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল, টুর্নামেন্টেই খেলা হচ্ছে না তার। জ্বর পুরোপুরি না সারায় ওপেনিং ব্যাটার এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার বদলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

জ্বরের কারণে লিটন দলের সঙ্গেও যেতে পারেননি। অথচ তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি। শেষ পর্যন্ত ছিটকে যাওয়ায় এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা।

 

 

দলে ডাক পাওয়া এনামুল ৪৪টি ওয়ানডে খেলেছেন। তিনটি সেঞ্চুরিতে তার সর্বমোট রান ১ হাজার ২৫৪। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। এনামুলের আজকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

এনামুলের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে রানের মাঝে ছিল। তাকে আমরা পর্যবেক্ষণেও রেখেছিলাম। ফলে সে আমাদের বিবেচনায় সব সময় ছিল।’

লিটন না থাকায় এনামুলের মতো একজনকেই খুঁজছিল বিসিবি। যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও করতে পারেন। প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘লিটনের না থাকায় আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন ছিল যিনি কিপিংও করতে পারেন। সেজন্যই এনামুলকে নেওয়া।’

পাল্লেকেলেতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের পরের ম্যাচ খেলতে যাবে পাকিস্তান।

এশিয়া কাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং