Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ২০তম বৈঠক অনুষ্ঠিত

By সাপ্তাহিক একুশে নিউজ
আগস্ট ২২, ২০২৩ 2 Min Read
০

বিশেষ-প্রতিনিধি:
আজ ২২ আগস্ট-২৩ একাদশ জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি আ,স,ম,ফিরোজ এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মোঃ মাহবুব উল আলম হানিফ এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান বাঁধ নির্মাণ প্রকল্প; বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ পানি উন্য়ন বোর্ডের গৃহীত কার্যক্রম; নদী ভাঙ্গনের কবল থেকে দেশের বিভিন্ন শহর, হাট-বাজার, বসতবাড়ীসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত কার্যক্রম; দেশের উপকূলীয় এলাকার লবণাক্ততার অনুপ্রবেশরোধ এবং মরুকরণ প্রশমনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গৃহীত কার্যক্রম; দেশের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গনরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা; এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিগত ১০ (দশ) বছরের অডিট আপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিভিন্ন সংস্থা কর্তৃক খাল খননের কারণে সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনার জটিলতা এড়াতে যে কোন একটি সংস্থার মাধ্যমে খাল খননের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে নদী ভাঙ্গনরোধে চলমান কার্যক্রম জোরদার করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে বাঁধ নির্মাণে টেকসই প্রযুক্তি ব্যবহার ও পরিবেশ বান্ধব বাঁধ নির্মাণ এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততার অনুপ্রবেশরোধে টেকসই ব্যবস্থা গ্রহ্রণ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে পাউবি’র বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং এর প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিগত ১০ (দশ) বছরের অডিট আপত্তিগুলো নিষ্পত্তির লক্ষ্যে ত্রিপক্ষীয় সভা আহবানের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ,২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ বাঙ্গালি, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনসহ সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর প্রতিনিধি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পূর্ত অডিট অধিদপ্তরের মহাপরিচালকদ্বয়, পানি সম্পদ মন্ত্রণালয়, পাউবি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

যে কারণে ক্যাম্পে নেই রিয়াদ

Next

পুলিশ কোন রাজনৈতিক দল নয় দায়িত্ব পালন করে:আইজিপি

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d