1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বিএনপি হত্যা-খুনের রাজনীতিটাই জানে-প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৯৫ Time View

স্টাফ রিপোর্টার:
একুশে আগস্ট হামলার কোনো আলামত রাখতে দেওয়া হয়নি। সেগুলো ধ্বংস করা হয়েছে। এ হামলার সঙ্গে যে খালেদা-তারেক জড়িত, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি হত্যা-খুনের রাজনীতিটাই জানে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে আজ সোমবার বেলা ১১টায় পুষ্পার্ঘ্য নিবেদন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর এক আলোচনা ও স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ধারণা ছিল, গ্রেনেড হামলায় আমি মারা যাব। এ জন্যই তিনি বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধীদলীয় নেত্রীও হতে পারবে না।
২১ আগস্ট হামলার ঘটনায় সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তাঁর কী ভুমিকা ছিল? এ হামলার সঙ্গে যে খালেদা-তারেক জড়িত, এতে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওরা ঘাতক, ওদের হাতে রক্ত, ওরা গাড়িতে পেট্রলবোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। এটাই ওদের চরিত্র।
একটি রাজনৈতিক দলের ওপর এমন গ্রেনেড হামলা হতে পারে, এটা কল্পনাও করা যায় না মন্তব্য করে সরকারপ্রধান বলেন, হামলার পরে উদ্ধার করতে আসেনি কেউ। পরিবর্তে টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল। কেন এই আচরণ?
‘হামলার কোনো আলামত রাখতে দেওয়া হয়নি। ধ্বংস করা হয়েছে। যে সেনা কর্মকর্তা অবিস্ফোরিত গ্রেনেড সংরক্ষণ করতে চেয়েছিলেন, তাঁকে চাকরিচ্যুত করা হয়।’
ঠিক একইভাবে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিচার থেকে রক্ষা করাই নয়, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন জিয়া। একই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন খালেদা জিয়া। এমনকি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের নির্বাচন করার সুযোগ পর্যন্ত দিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং