1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন গ্রেফতার ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার।

আমিরাতের বিপক্ষে কিউইদের সিরিজ জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৮১ Time View

ডেস্ক রিপোর্ট, ঢাকা টাইমস /২১ আগস্ট ২০২৩
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে উইল ইয়ং ও মার্ক চাপম্যানের ফিফটিতে সংযুক্ত আরব আমিরাতকে ৩২ রানে হারিয়ে সিরিজ জিতল সফররত নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান তুলে কিউইরা। জবাবে নেমে ১৩৪ রান থেমেছে আমিরাতের ইনিংস।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় নিউজিল্যান্ড। ওপেনারদের ব্যর্থতায় ৩৫ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা। চ্যাড বোয়েস ৯ ও টিম সেইফার্ট ১৩ রানে ফিরেন। তৃতীয় উইকেটে জুটিতে ধাক্কা সামাল দেন ইয়ং ও চাপম্যান। ৪০ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পাওয়া ইয়ং নিজের ইনিংসটি বড় করতে পারেননি। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৫৬ রান করে আউট হন তিনি।

ইয়ং ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন চাপম্যান। ৩০ বলে টি-টোয়েন্টিতে সপ্তম অর্ধশতক পূর্ণ করেই থামেন চাপম্যান। ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেন তিনি। ইয়ং-চাপম্যান দু’জনই শিকার হন আমিরাত পেসার জুনায়েদ সিদ্দিকির। শেষদিকে ডিন ফক্সক্রফটের ১০ ও মিচেল স্যান্টনারের ১১ বলে অপরাজিত ২০ রান করেন।

জবাবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই খাদের কিনারায় পড়ে যায় আরব আমিরাত। এ অবস্থায় দলের হাল ধরেন বাসিল হামিদ ও আয়ান আফজাল খান। নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা।

কিন্তু ষষ্ঠ উইকেটে ৫৭ বলে ৬৮ রান তুলেও আরব আমিরাতকে লড়াইয়ে রাখতে পারেননি বাসিল ও আফজাল। ৪টি চার ও ১টি ছক্কায় আফজাল ৩৬ বলে ৪২ রান করে আউট হন। ২৮ বলে ২৪ রান নিয়ে অপরাজিত থাকেন বাসিল। নিউজিল্যান্ডের বেন লিষ্টার ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইয়ং। সিরিজ সেরা হন চাপম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং