1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে ছাত্রদলের নেতা গ্রেফতার-৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪৬৫ Time View

বিশেষ-প্রতিনিধি:
আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকা ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করেন, খোন্দকার নুরুন্নবী, বিপিএম-সেবা, পিপিএম,যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর), ডিএমপি এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামী হলো ১। মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১)সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ২। মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০)সাবেক সহ-সাধারণ সম্পাদক বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ৩। মোঃ হাসানুর রহমান ওরফে হাসান (৩২)সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ৪। মোঃ শাহাদত হোসেন (৩১)সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ৫। জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ৬। মোঃ আব্দুল্লাহ আর রিয়াদ (২৯) যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযান পরিচালনা করে লালবাগ থানাধীন বাসা নং- ৩৮/১/এ এর ৩য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ০৩ টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলিসহ ০৬ জন সন্ত্রাসী গ্রেফতার করে।
তিনি আরও জানান,গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্যারের তত্ত¡াবধানে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার, জনাব বার্নাড এরিক বিশ্বাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ গতকাল লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বিস্তারিত জানান, আসামী মমিনুল ইসলাম ওরফে জিসান ও মোহাম্মদ আরিফ বিল্লাহ’দ্বয়ের দেহ তল্লাশী করে ১। এক রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত পিস্তল, ২। তার কাধে থাকা ব্যাগের ভিতর আট রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত টপ ব্রেক রিভলবার, ৩। একটি কালো রংয়ের প্লাষ্টিকের বক্সের ভিতরে ১৯ (ঊনিশ) রাউন্ড গুলি, ৪। আট রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত টপ ব্রেক রিভলবার উদ্ধার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে-বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শাখাসমূহ রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদশর্ণের মাধ্যমে জনমনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে অর্ন্তঘাত মূলক কাজ করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনার নিমিত্তে উক্ত স্থানে অবস্থান করছিল।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ।
ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং