1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

সব সময় মুমিন যেভাবে আল্লাহর সাহায্য পাবেন

ইসলামিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৪২ Time View

যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তারা কখনো বিপথগামী হয় না। আল্লাহ তাআলাই মুমিন বান্দাকে সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন। আল্লাহর হেফাজতে থাকতে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপদেশ গ্রহণই যথেষ্ট। 

হাদিসে এসেছে- হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে (আরোহী অবস্থায়) ছিলাম। তিনি বললেন, হে বালক! আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি। (তাহলো)-
– ‌আল্লাহ তাআলার বিধি-বিধানের হেফাজত করবে। তাহলে তিনি তোমার হেফাজত করবেন।
– আল্লাহ তাআলার সন্তুষ্টির ব্যাপারে সর্বদা খেয়াল রাখবে, তাহলে তাঁকে তুমি তোমার (সমস্যার সমাধানে) সামনে পাবে।
– যখন সাহায্যের প্রয়োজন হবে, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে।
(কারণ, গোটা দুনিয়ার) সব লোক যদি তোমার উপকার করতে একত্রিত হয়, তবে আল্লাহ তাআলা তোমার তকদিরে যা লিখে রেখেছেন; সে টুকু ছাড়া অন্য কোনো উপকার কেউই করতে পারবে না।

আর সব লোক যদি একত্রিত হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাতেও আল্লাহ তাআলা তোমার তকদিরে যা নির্ধারণ করে রেখেছেন, তাছাড়া কোনো ক্ষতিই করতে পারবে না।

কেননা কলম উঠিয়ে নেয়া হয়েছে, কাগজগুলো শুকিয়ে গেছে। (তিরমিজি)

সুতরাং কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই। সাহায্য চাইতে হবে শুধুই আল্লাহর কাছে। তিনিই মানুষকে সব সময় নিরাপত্তা দিতে পারেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। কুরআনের বিধানের হেফাজত ও নিজেদের জীবনে তা বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং