শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অভিযানে গ্রেফতার পাঁচ ছিনতাইকারী

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছিনতাই করার সময় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। রাজিব হোসেন রাজু (২০), ২। মোঃ শিশির হোসেন (২০), ৩। শফিকুল (২৭), ৪। মোঃ রনি ব্যাপারী (২৯) ও ৫। জিসান হোসেন (২০)।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ ও থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews