শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

ঢাকা, ০২ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। আল-আমিন (২৭) এবং ২। মোঃ সোহান হোসাইন (২৬)।

গুলশান থানা সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বিকাল আনুমানিক ৪:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার রোড নং-৩৪-এ একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও মোঃ সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews