শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

২৯০বিদেশী মদসহ গ্রেপ্তার-২,প্রাইভেট কার ও নগদ জব্দ :-ধানমন্ডি থানা পুলিশ

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭২ Time View

রাজধানীর ধানমন্ডি থেকে বিভিন্ন বিদেশি ব্রান্ডের মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম-মোঃ মিনাল শরীফ ও ছালমা আক্তার। এসময় তাদের হেফাজত থেকে ২৯০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, দুইটি পাসপোর্ট, একটি প্রাইভেটকার ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম-বার, ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ মিনাল ও ছালমাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews