শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

২৪-২৬ জানুয়ারী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে “কিডস টাইম ফেয়ার – ২০২৫” অনুষ্ঠিত হবে

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮১৬ Time View

শিশু একাডেমিতে কিডস টাইম মেলা ২৪-২৬ জানুয়ারি
শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা।
আগামী ২৪-২৬ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এ মেলা।
কিডস টাইমের এ আয়োজনে প্রায় ২৫ হাজার পরিবার অংশনেবে বলে আশা করা যাচ্ছে।
মেলায় শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, “এই ইভেন্টের লক্ষ্য হল ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা
বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে এক সাথে করা” । ৩ দিনব্যাপী এ কিডস টাইম মেলায় শিশুদের জন্য রয়েছে পাপেট শো, ম্যাজিক শো, ড্রইং, ক্রাফটিংসহ আরো অনেক ক্রিয়েটিভ এক্টিভিটি।
সাথে পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ খেলা এবং আকর্ষণীয় পুরস্কার থাকছে বলেও জানান তিনি।
এবার পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা। অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলার রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলার যেকোনো দিন যেতে পারবেন। https://fair.kidstimebd.com – এই লিংকে গিয়ে কিডস টাইম মেলা ২০২৫ এর রেজিস্ট্রেশন করা যাবে।
আগ্রহী স্কুল কিডস টাইম মেলায় তাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে পারেন। স্কুলের জন্য থাকছে সম্পুর্ণ ফ্রি এন্ট্রি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews