সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

২১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৯ Time View

রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে ২১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। খাইরুননেছা লিপি (৪৪) ও ২। আব্দুর রহিম (৫৪)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২১ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি-মতিঝিল সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারির দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যশোর জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews