শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

১৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ গ্রেফতার-১, ডিবি তেজগাঁও

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭১ Time View

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ১৪০ কেজি গাঁজা ও কার্ভাডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সালু মিয়া।
গতকাল রবিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞা জানান,তেজগাঁওয়ের মিনি ট্রাক স্ট্যান্ড এলাকায় কয়েকজন মাদক কারবারী গাঁজা বিক্রির জন্য কার্ভাডভ্যানসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে সঙ্গীয় ফোর্সসহ সু-কৌশলে অভিযান পরিচালনা করে কার্ভাডভ্যানটি আটক করা হয়। এসময় কাভার্ডভ্যানের ড্রাইভার সালুকে গ্রেফতার করা হয়। পরে কার্ভাডভ্যানটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত হওয়ায় কার্ভাডভ্যানটিও জব্দ করা হয়।
সহকারী পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃত সালু কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের কাওরান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews