রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ

  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২১১ Time View

ঢাকা, ০৫ মে ২০২৫ খ্রি.বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেন্ডারিয়া থানা পুলিশ।

ডিএমপির গেন্ডারিয়া থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে গেন্ডারিয়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় এপ্রিল মাসের বিভিন্ন সময়ে ২১ টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) জনাব মোহাম্মদ হারুন-অর-রশিদের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে গেন্ডারিয়া থানার এএসআই (নি.) মুন্সী আবু জাফর সক্রিয় ভূমিকা পালন করে।

বুধবার (৩০ এপ্রিল ২০২৫ খ্রি.) গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুম সরদার ও গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাহেদ খান এর উপস্থিতিতে উদ্ধারকৃত ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে গেন্ডারিয়া থানা পুলিশ কর্তৃক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews