শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৭ Time View

আজ জাতীয় সংসদ ভবনস্থ মসজিদে জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মোঃ আবু রায়হান।

বিরোধীদলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ডেপুটি স্পীকার, চীফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ-সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews