শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শাহবাগ থানা পুলিশ কর্তৃক দস্যুতার প্রস্তুতিকালে গ্রেফতার-২

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৬২৯ Time View

বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফেরদৌস রহমান টিটু ও মোঃ তানভীর সোহাগ মিয়া। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান, শনিবার রাত ৮:৫৫ টায় সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের শাহবাগ থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews