শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শনির আখড়ায় ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি, মাইক্রোবাস চালক আটক

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

ঢাকা, ২০ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীর শনির আখড়া এলাকায় ট্রাফিক পুলিশের সরকারি মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে পালানোর সময় এক মাইক্রোবাস চালককে আটক করেছে ট্রাফিক ডেমরা জোন।

আটককৃতের নাম- সজীব (২৮)।

ট্রাফিক ডেমরা জোন সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় শনির আখড়া এলাকার রানা পেট্রোল পাম্পের সামনে একটি মাইক্রোবাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হয়। পরবর্তীতে ট্রাফিক সার্জেন্ট যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে মাইক্রোবাসটির চালক ট্রাফিক সার্জেন্টের সরকারি মোটরসাইকেলের পেছনে রাখা হেলমেটটি চুরি করে গাড়িতে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করে এক লেগুনাচালক বিষয়টি ট্রাফিক সার্জেন্টকে জানান। তাৎক্ষণিকভাবে ট্রাফিক ডেমরা জোনের দায়িত্বরত সদস্যরা মাইক্রোবাস চালককে ধাওয়া করে আটক করেন। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া হেলমেটটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ট্রাফিক ডেমরা জোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews