শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮৫ Time View

ঢাকা, ০৪ নভেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। খালিদ হাসান মিলু (২৪) ২। মো: আরমান ( ৩৬) ৩। মো: রুবেল মিয়া (৪০) ৪। মো: আতিক (২৮) ৫। মো: জিয়া (২৭) ৬। শাহাবুদ্দিন ( ১৯) ৭। ইয়াসমিন আক্তার (২৬) ৮। মো: জাহিদ (২৬) ৯। মো:রাহাত (২০) ১০। নবীউল হাসান হৃদয় ( ২৪) ১১। অন্নয় হাসান জামিল ( ২২) ১২। রমজান (১৯) ১৩। আরাফ আহমেদ শাফি (২৪) ১৪। মো: রাসেল (২৫) ১৫। আব্দুল মুক্তাদির (৩৫) ১৬। মো: সাদ্দাম হোসেন (২৬) ১৭। মোঃ শাকিল (২২) ১৮। মো:ইসহাক (৩৫) ১৯। হীরা ওরফে বীমা ওরফে গেইল হীরা (২৫) ২০। মো: আকাশ উরফে সেতু (২৬) ২১। মো: বিল্লা ওরফে বিল্লা কসাই (৩০) ২২। মোঃ মোতালেব হোসেন ২৩। রাব্বি (২২) ২৪। সাজু ( ২২) ২৫। আরিফ (২৪) ও ২৬। ইমন (২৫)। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬গ্রাম হেরোইন, চা-পাতি দুইটি ও চাকু তিনটি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৬ জন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews