শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৪ Time View

আজ শনিবার মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানার উদ্বোধনী ফলক উন্মোচন করেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানা উদ্বোধন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক পিপিএম-সেবা-এর তত্ত্বাবধানে এই কার্যক্রমের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক ভূঞা।
উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার থানা কম্পাউন্ডে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
এর আগে সন্ধ্যায় মোহাম্মদপুর থানা কম্পাউন্ডে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; যুগ্ম পুলিশ কমিশনারগণ; উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews