শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

মিরপুর থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরী নীলফামারী থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬২ Time View

ঢাকা, ৯ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। উদ্ধার হওয়া ভিকটিমদ্বয় দুজনেই পেশায় পোশাক শ্রমিক।

মঙ্গলবার (০৯ জুন) রাত আনুমানিক ০৩.০৫ ঘটিকায় নিখোঁজের ৭ দিনের মধ্যে তাদের নীলফামারী জেলা থেকে উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ০২ জুন সকাল ৯:০০ ঘটিকায় পল্লবী থানা এলাকায় বসবাসকারী দুইটি মেয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তাদের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে গত ০৩ জুন ২০২৬ উভয় পরিবার পল্লবী থানায় হাজির হয়ে পৃথক দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি নং-১৮২ এবং ১৮৩) করেন।

পরবর্তীতে পল্লবী থানার একটি চৌকস টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করে ০৯ জুন ২০২৬ তারিখ রাত ০৩:০৫ ঘটিকায় নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, নিখোঁজের পেছনে কোনো অপহরণ বা অপরাধচক্রের হাত ছিল না; বরং দুই কিশোরীর নিজেদের মধ্যকার গভীর সম্পর্ক এবং পরিবারের বাধা এড়াতে তারা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত দুই ভিকটিমকে তাদের অভিভাবকের নিকট জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews