শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ঢাকা রেঞ্জর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০৪ Time View

০৮ জুন ২০২৬ খ্রি:
আজ ০৮ জুন ২০২৬ খ্রি:, সোমবার সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো মে/২৬ খ্রি: মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি ঢাকা রেঞ্জ (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়।
সভায় অতিরিক্ত আইজিপি মহোদয় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহে মে/২৬ মাসের সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় এসময় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল মোহাঃ ইমামুর রশীদ, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার ও প্রতিনিধিগণ। এছাড়াও রেঞ্জাধীন সকল সার্কেল অফিসারগণ ও সকল অফিসার্স ইনচার্জগণ জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews