সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

মনোহরদীতে বেকারিতে মোবাইল কোর্ট,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৫ Time View

নরসিংদীর মনোহরদীতে একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়াতে অবস্থিত একটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি)সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ খালিদ হোসেন শিমুল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট বেকারিকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃশাহনেওয়াজ।

এ সময় প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সূফি পারভেজসহ মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews