সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার( ২১ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিট থেকে সোমবার(২২ সেপ্টেম্বর)ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনায় অংশ নেন এসআই (নিঃ) মো. শহিদুর রহমান, এসআই (নিঃ) মো. আবেদ আলী, এসআই (নিঃ) মো. আল ইসলাম, এএসআই মো. হারেছ মিয়া এবং এএসআই মো. শরীফুল ইসলাম। তারা সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান।

এ সময় তিনজন আসামীকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— নুর জাহান বেগম, স্বামী রফিজ উদ্দিন, সাং- সুদেরবাড়ী খোটমোড়া, ডোয়াইগাঁও। তিনি সিআর মামলা নং-৬৮৯/২২ ইং-এর সাজাপ্রাপ্ত আসামী। ওই মামলায় তাকে দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।সালমা, পিতা নুরুল ইসলাম নুরু, সাং- হেতেমদী, চন্দনবাড়ী। তিনি সিআর মামলা নং-৯০০/২৪ ইং-এর ওয়ারেন্টভুক্ত আসামী। সালাম (৪০), পিতা মৃত হেকিম মৃধা, সাং- হেতেমদী, চন্দনবাড়ী। তিনি একই মামলার অপর আসামী।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন—”আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews