শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মনোহরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২২৫ Time View

নরসিংদীর মনোহরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার(৪ নভেম্বর)সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কর্মসূচি’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান।
এ সময় উপজেলা কৃষি অফিসার রুনা আক্তার সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews