শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

মনোহরদীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ Time View

নরসিংদীর মনোহরদীতে ঐতিহাবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২ জানুয়ারি)বিকালে কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর কালাই পুকুর পাড় সংলগ্ন মাঠে বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফারুক এর সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো.মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews