শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিজেপির কেন্দ্রীয় সদস্য হলেন হাসিবুল হক শান্ত

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৬৭ Time View

বরিশালের কৃতিসন্তান, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর উপদেষ্টা,
বিশিষ্ট ব্যবসায়ী, তরুন সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা হাসিবুল হক শান্ত বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে হাসিবুল হক শান্ত বলেন, তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। সেই লক্ষ বাস্তবায়নে আমরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

এদিকে, হাসিবুল হক শান্ত বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, হাসিবুল হক শান্ত বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায়
নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, হাসিবুল হক শান্ত ছোটবেলা থেকেই পারিবারিকভাবে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক নানানভাবে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews