শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

ঢাকা, ০৮ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর বনানী এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক গুলশান জোন।

গ্রেফতারকৃতের নাম- ১। ইমন (২৬)।

গুলশান ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুন) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে নিয়মিত ট্রাফিক ডিউটি করাকালীন হঠাৎ একজন নারীর চিৎকার শুনে কর্তব্যরত সার্জেন্ট শাহীন মিয়া ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা এগিয়ে যান। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews