রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বংশালে পুলিশের সাহসিকতায় চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪২ Time View

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ সাগর আহম্মেদ (৩০)। এসময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে বংশাল পুলিশ ফাঁড়ির একটি দল বংশাল সড়কে টহল কার্যক্রম পরিচালনা করছিলো। রাত আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় স্থানীয় একটি দোকানের সামনে সন্দেহভাজন ছিনতাইকারীর দেহ তল্লাশি চলাকালে তার প্যান্টের ডান পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে টহল পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় টহল দলের তিন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রেফতারকৃতের হেফাজত হতে সুইচ গিয়ার চাকুটি জব্দ করে। পুলিশের সাথে ধ্বস্তাধস্তিতে গ্রেফতারকৃত ছিনতাইকারীও সামান্য আহত হয়। আহতদের তাৎক্ষণিক স্যার সলিমুল্লাহ হাসপাতালে প্রেরণ করা হলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বংশাল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অপরাধের ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews