শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ফেনীর হাইওয়ে পুলিশের অভিযানে ১১০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৪৬৬ Time View

বিশেষ-প্রতিনিধি:
ফেনীর হাইওয়ে পুলিশ একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ১০০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছাগলনাইয়া থানা এলাকায় ২৬ আগস্ট (শনিবার) সকালে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. হেলাল (৩৮)। তাঁর কাছ থেকে উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ টাকা।
হাইওয়ে পুলিশ জানায়, হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের ফাজিলপুর হাইওয়ে থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছাগলনাইয়া থানার গোপাল ইউনিয়নে মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রীবাহী একটি বাসে অভিযান পরিচালনা করে ১ হাজার ১০০টি ইয়াবাসহ যাত্রী হেলালকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews