শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

দেশে কেহ পরিস্থিতি অস্থিতিশীল করলে শক্ত হাতে দমন করা হবে: আইজিপি

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৬৮ Time View

বিশেষ-প্রতিনিধি:
আজ শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ সভার আয়োজন করে।
দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এসময় আইজিপি বলেন, যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে। একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা সবসময় বঙ্গবন্ধুর নাম এ দেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে।
তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী কাজও করা হবে। বর্তমানে স্বাধীনতাবিরোধীরা নানা ধরণের অপচেষ্টা চালাচ্ছে। এর আগে পুলিশ তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে পুলিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews