রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ডিবির অভিযানে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও দুইজন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০০ Time View

ঢাকা, ০৮ মে ২০২৫ খ্রি.রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ২৪-নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মোঃ আমির (৬৪) ও ২। যাত্রাবাড়ী থানা ৪৮-নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ ওরফে রনি (৩৫)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (০৭ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় রাজধানীর লালবাগ এলাকা থেকে মোঃ আমিরকে গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল। একই দিন যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল আনুমানিক ০৬:৪০ ঘটিকায় মোঃ ফয়সাল আহমেদ ওরফে রনিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews