শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ডিএমপির দারুসসালাম থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৪

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৮ Time View

রাজধানীর দারুসসালাম থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হোসাইন, মোঃ রিফাত ওরফে নিপু, মোঃ সোহান ও মোঃ নাইম। গ্রেফতারের সময় তাদের হেফাজত হইতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি সুইস গিয়ার চাকু, ৬টি মোবাইল ও ১২ টি ব্যাটারি জব্দ করা হয়।
গত সন্ধ্যা ৭:৩০ টায় দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
দারুসসালাম থানার অফিসার ইনর্চাজ (ওসি) রকিব-উল-হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে দারুসসালাম থানা ও সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তাদেরকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews