শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন গ্রেফতার, মামলা ৪৬

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৯২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫২ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৭৪ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১৪৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, ৫ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews